GREEN BENGAL HONEY

আমাদের গল্প ।

প্রতিষ্ঠিত ২০২০

Green Bengal Honey প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে, একটি সামান্য উদ্যোগ হিসেবে। কোভিড ১৯ এ যখন সকল ব্যাবসা আমাদের প্রতিষ্ঠাতা, প্রায় বন্ধ, তখনই ব্যাতিক্রম উদ্দোগ,
অনলাইনে একজন তরুন উদ্দোক্তা জীবন শুরু করা।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন,
জন্ম ২১/৯/১৯৮৬ ইং,ছোটবেলা থেকে ব্যাবসার সাথে সংযোগ, বাবার চায়ের দোকানে থেকে শুরু ব্যাবসা জীবন,
২৫ পয়সা প্রতি কাপ চা বিক্রি থেকে শুরু,এরপর আস্তে আস্তে পরটা, পুরি,সিংড়া, আলহামদুলিল্লাহ ভালোই চলছিল,তখন ব্যাবসা আরো বড়ো করি মুদি দোকান শুরু,এরমাঝে প্রায় ৪ বছর মাদ্রাসা জীবন কেটে যায়,১ ম মাদ্রাসা ভর্তি হয় নোয়াপাড়া পীরের মাদ্রাসা তে,
কিন্তু মন টেকেনি,তারপর স্কুলে ভর্তি হই,সারাদিন হোটেল, মুদি দোকান এরমাঝে অনেক পরিশ্রম করে মাত্র ১০ ম শ্রেণি পর্যন্ত পড়তে পেরেছি,
টাকার অভাবে এস এস সি পরিক্ষা দিতে পারিনি,
এভাবে সংসার চালাতে হিমসিম তাই আর পড়ালেখা হয়নি,ছোট ভাই ডায়াবেটিস রুগী তখন জীবনের যুদ্ধ শুরু, কাটিয়ে উঠতে না উঠতে বাবার ধরা পড়ে ব্লাড ক্যানসার, ৩ টা বছর কিভাবে কেটেছে আল্লাহ ভালো জানেন,এতোকিছুর পরও ভেঙে পরিনি,একজন ব্যাবসায়ী হিসাবে নিজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছি,এরমাঝে সেচ্ছাসেবী সামাজিক কাজে জড়িয়ে পড়ি,২০১০ সালে শুরু ব্লাড লাইন ব্রহ্মগাতী ব্লাড লাইন – Brammagati Blood Line,
এরপর জান্নাতুল বাকী কবরস্থান, ব্রহ্মগাতী ফ্রী অক্সিজেন সেবা, আকসা দারিদ্র্য সেবা।
আমাদের সকল কাজ সেচ্ছায় শ্রম, এটা অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, এভাবে কেটে যায় যুগের পর যুগ, ব্যাবসা প্রতিষ্ঠান ৩২ বছর ধরে চলছে তবে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ১৪ বছর।
করোনার মধ্য যখন ব্যাবসা বন্ধ তখন মাত্র ৫ কেজি মধু দিয়ে শুরু মধুর ব্যাবসা প্রতিষ্ঠান।

একটি স্বপ্ন নিয়ে শুরু করি- প্রাকৃতিক এবং বিশুদ্ধ মধু প্রতিটি ঘরে পৌঁছানো। গ্রামের ক্ষুদ্র কৃষকদের সহায়তা করার উদ্দেশ্যে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগের সূচনা হয়।

মিশন এবং ভিশন:

আমাদের মিশন হলো গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের প্রাকৃতিক মধু পৌঁছে দেওয়া, যা স্বাস্থ্যকর এবং উপকারী। আমরা বিশ্বাস করি, বিশুদ্ধ মধু শুধুমাত্র একটি খাদ্যপণ্য নয়, এটি একটি স্বাস্থ্যকর জীবনের অংশ। আমাদের ভিশন হলো মধু উৎপাদন ও বিতরণে একটি বিশ্বস্ত নাম হয়ে ওঠা

প্রধান পণ্য এবং সেবা:

আমাদের প্রধান পণ্য হলো বিভিন্ন প্রকার প্রাকৃতিক মধু। আমরা সরাসরি মৌয়ালদের কাছ থেকে মধু সংগ্রহ করি, যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত। আমাদের মধু উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে সম্পন্ন হয় এবং মান নিয়ন্ত্রণে আমরা কোনো আপোস করি না।

প্রতিষ্ঠানের মূল্যবোধ ও নীতি:

আমরা সততা, নৈতিকতা এবং গুণগত মানের উপর বিশেষ গুরুত্ব দিই। আমাদের নীতি হলো প্রকৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ করা।

গ্রাহক সেবা ও পরামর্শ:

আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাথে যোগাযোগ করে আপনি মধু সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন।
নাম আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ করুন 01917703202 ইমো ওয়াসআপ
abdmamun202@gmail

আমরা আমাদের পণ্য সরাসরি মাঠ পর্যায়ে সংগ্রহ করি, ক্রেতার সন্তুষ্টি আমাদের মুল লক্ষ ও উদ্দেশ্য। আমাদের পণ্য অপছন্দ হলে ফেরৎ। আমাদের পণ্য ভালোহলে আরাকজন কে বলুন পণ্য কোন ত্রুটি হলে আমাদের বলুন। আমাদের পণ্যগুলি গুণগত মানে সেরা হিসেবে স্বীকৃত।দেশি পণ্য সবার মাঝে পৌঁছে দেওয়া আমাদের মুল উদ্দেশ্য। একজন সফল উদ্দোক্তা হিসাবে নিজেকে তৈরি করার লক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা, বিশুদ্ধ হালাল নিরাপদ খাদ্য পন্য সংগ্রহের জন্য। আমাদের প্রতিষ্ঠানে হাজারো পরিবারের আস্থা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। Green Bengal Honey আমাদের কাছে পাবেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের বুনো মৌমাছির চাকের মধু,বিভিন্ন ফুলের চাষের মধু, গাওয়া ঘী তেতুল কাঠের ঘানীতে ভাঙ্গা সরিষা তৈল, নারিকেল তৈল কালোজিরা তৈল আম গুড় ইত্যাদি। #অনলাইনে_একটা_বিশ্বস্ত_নির্ভরশীল_প্রতিষ্ঠান। 
Abdullah Al mamun
Businessman